নতুনদের জন্য
প্রথম সপ্তাহে যে ৩টা ভুল করেছিলাম
করিম, দোহা
এয়ারপোর্টে নেমেই দালালের কথায় সিম কিনেছিলাম দ্বিগুণ দামে। পরে জানলাম উরিদুর অফিসিয়াল দোকান ছিল পাশেই। দ্বিতীয় ভুল — QID হওয়ার আগে টাকা পাঠাতে গিয়ে ঝামেলায় পড়া। আর তৃতীয়, প্রথম মাসে বাসা না দেখে ভাড়া দেওয়া। আপনারা এই ভুলগুলো করবেন না।